শত নির্যাতন সহ্য করেও গণতন্ত্র এগিয়ে নিয়েছেন খালেদা জিয়া: মির্জা আব্বাস

শত নির্যাতন সহ্য করেও গণতন্ত্র এগিয়ে নিয়েছেন খালেদা জিয়া: মির্জা আব্বাস
শত নির্যাতন সহ্য করেও গণতন্ত্র এগিয়ে নিয়েছেন খালেদা জিয়া: মির্জা আব্বাস
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শত অত্যাচার সহ্য করেও দেশের স্বার্থে, মানুষের স্বার্থে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত করে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, তার ওপর যে অত্যাচার হয়েছিল, মানুষের দিকে তাকিয়ে তিনি তা সহ্য করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে গণতন্ত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ। কিন্তু তিনি সেই গণতন্ত্র দেখে যেতে পারলেন না।

বিএনপির রাজনৈতিক অবস্থান শক্ত করার পেছনে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন মির্জা আব্বাস। তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিগত সময়ে খালেদা জিয়াকে এমন কিছু করা হয়েছে, যাতে তিনি দ্রুত সময়ে পৃথিবী ত্যাগ করেন।

অশ্রুসিক্ত হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন অসংখ্য মানুষ। তারা প্রার্থনা করছেন, সাবেক এই প্রধানমন্ত্রী যেন কবরে শান্তিতে থাকেন।

আজ জুমার নামাজের পরে জিয়া উদ্যানে এমন দৃশ্য দেখা গেছে। তাদের মধ্যে কেউ বিএনপির নেতাকর্মী, সমর্থক; কেউবা খালেদা জিয়াকে পছন্দ করেন বলে তার কবর জিয়ারত করতে এসেছেন। রাজধানী ও দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন।

ভোলা জেলার লালমোহন থেকে এসেছেন ৬২ বছর বয়সী আবুল কালাম। বৃহস্পতিবার তিনি খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন। আজও এসেছেন। তিনি বলেন, নেত্রীর জানাজায় আসতে পারেননি। তাই কবর জিয়ারত করতে এসেছেন। তার রুহের মাগফিরাত কামনা করতে এসেছেন। এমন নেত্রী বাংলাদেশে আর হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

কবর জিয়ারত করতে এসে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়ার পুরো জীবনে দেশের স্বার্থরক্ষায় কাজ করেছেন। আমরা তাঁর জন্য দোয়া করতে এসেছি। তার নীতি ও আদর্শ ধারণ করে আগামী দিনে দেশ ও গণতন্ত্র এগিয়ে যাবে-এটাই প্রত্যাশা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ