শরীয়তপুরে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেপ্তার, জেলায় তল্লাশি অভিযান জোরদার

শরীয়তপুরে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেপ্তার, জেলায় তল্লাশি অভিযান জোরদার
শরীয়তপুরে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেপ্তার, জেলায় তল্লাশি অভিযান জোরদার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

শরীয়তপুরে যৌথ অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, ১৪০ রাউন্ড গুলি, ম্যাগাজিন, মাদক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। আটক ইসমত জাহান জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মঞ্জুরুল আলম মন্টু তালুকদারের স্ত্রী।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে একটি শর্টগান, ৭১ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুইটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি, ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার এক্সেসরিজ, একটি মোটরসাইকেল, ডেগার, বিদেশি মদের বোতল, পাসপোর্ট, চেকবই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ডসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

একই দিনে নড়িয়া ক্যাম্পের নেতৃত্বে মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এছাড়া ডামুড্যা এলাকায় অভিযান চালিয়ে ইলেকট্রিক শক মেশিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, “গতকাল রাতে জেলায় তিনটি স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এই অভিযান স্থানীয়দের মধ্যে নিরাপত্তা বৃদ্ধি এবং নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্ব আরও সুস্পষ্ট করেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ