শহীদ ওসমান হাদীর নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীকে চিরস্মরণীয় করে রাখতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম অস্থায়ী হলের নামকরণ করা হয়েছে “শহীদ ওসমান হাদী হল”।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্যোগে এই নামকরণ করা হয়।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সংগ্রামে জীবনদানকারী শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তার স্মৃতিকে সম্মান জানাতেই বিশ্ববিদ্যালয়ের প্রথম অস্থায়ী হলের নাম তার নামে রাখা হয়েছে।
শিক্ষার্থীরা আরও দাবি জানান, ভবিষ্যতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নির্মিত প্রথম স্থায়ী হলটিও যেন শহীদ ওসমান হাদীর নামেই নামকরণ করা হয়।
নামকরণ অনুষ্ঠানে ছাত্রনেতা রায়হান উদ্দিন, মুইজ, জাকারিয়া জিহাদসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ