৮ জানুয়ারি রোজ বৃহস্পতিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, যুক্তরাজ্য শাখার সদস্য সচিব শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এক আবেগঘন বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহসী নেতৃত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ, আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁর সংগ্রামের কথা তুলে ধরেন।
শাহ্ মোঃ ইব্রাহিম মিয়া তাঁর বক্তব্যে বলেন, “শহীদ জিয়া এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে অবদান রেখে গেছেন, তা ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁর জীবন ছিল জনগণের অধিকার রক্ষার এক নিরন্তর সংগ্রাম। আজ তাঁদের কবরে দাঁড়িয়ে আমরা নতুন করে শপথ করছি—দেশ, গণতন্ত্র ও কৃষকের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, প্রবাসে থেকেও কৃষকদল নেতাকর্মীরা দেশের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকতে চায় এবং জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করে আগামীতেও সংগঠনকে শক্তিশালী করতে কাজ করবে।
পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এ সময় প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে কৃষকদল যুক্তরাজ্য শাখার পুষ্পস্তবক অর্পণ
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
নাসিরনগরে তিতাস নদীর পুন: খনন কাজের উদ্বোধন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
ইনুকে ‘টেনশন না করতে বলা’ পুলিশ সদস্যদের দায়িত্ব থেকে সরাল ট্রাইব্যুনাল
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।