শাকিবের জন্মদিনে বুর্জ খলিফায় ‘রাজকুমার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খানের আগামী ২৮ মার্চ জন্মদিন। এই দিনটাকে ঘিরে নতুন চমকের কথা জানা গেলো। শাকিবের জন্মদিনে দুবাইয়ের বুর্জ খলিফায় ‘রাজকুমার’ সিনেমার ট্রেলার দেখানো হবে, শুভেচ্ছা জানানো হবে জন্মদিনের।

 

আরশাদ আদনান প্রযোজিত এই সিনেমার পক্ষ থেকে বুধবার গুলশান ক্লাবে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। সেখানে এমনটাই জানিয়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়া।

 

শুরুতেই জানিয়ে দেওয়া হয়, এটি ‘রাজকুমার’র পক্ষ থেকে আয়োজন হলেও কোনো প্রচারের উদ্দেশ্যে নয় এ অনুষ্ঠান।

 

প্রযোজক আরশাদ আদনান বলেন, আমরা মরুর বুক থেকে রাজকুমার সিনেমার প্রমোশন শুরু করতে চাই। আগামী ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন। ওইদিন বুর্জ খলিফায় ‘রাজকুমার’র ট্রেলার উন্মোচনা করা হবে। আমরা সেই চেষ্টায় আছি। এজন্য সব কাজ সেরে ফেলছি। দু-একদিনের মধ্যে কনফারমেশনও পেয়ে যাব।

 

 

শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে রাজকুমার মুক্তি দেওয়া হবে বলেও জানান আরশাদ আদনান।

 

যেখানে সিনেমা সংশ্লিষ্টরা ছাড়াও উপস্থিত ছিলেন সংবাদকর্মীরা। পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

কিছুদিন আগে বাংলাদেশে এসে কোর্টনি নিজের অংশের শুটিংও শেষ করেন। এছাড়া শাকিবের বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান।

সূএ: জাগোনিউজ

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ