শাকিব-হিমেলকে নিয়ে আবারও আরশাদ আদনান

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তাকে নিয়ে নির্মাতা হিমেল আশরাফ ‘প্রিয়তমা’ সিনেমা নির্মাণ করেছেন। যা প্রযোজনা করেছিলেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। সিনেমাটি গত বছরের ব্যবসায়িকভাবে সফল হয়েছে।

 

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় আছে তাদের দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’। এর মাঝেই নিজেদের তৃতীয় সিনেমার ইঙ্গিত দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান। এক ফেসবুক পোস্টে শাকিব খান ও পরিচালক আরশাদ আদনানের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমাদের ত্রয়ীর তৃতীয় আসছে, শিগগির ইনশাআল্লাহ।’

সিনেমাটির ব্যাপারে বিস্তারিত না জানালেও পোস্টটির মন্তব্যের ঘর ভরে গেছে শাকিব ভক্তদের শুভেচ্ছা বার্তায়। এ তিনজনকে সবাই জানিয়েছেন, শুভকামনা।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ