— বিজ্ঞাপন —

শাহ মোঃ ইব্রাহিম মিয়ার সৌজন্যে ৩৫ জন চক্ষু রোগীর বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপন

অপারেশন শেষে চিকিৎসাসেবা পাওয়া ৩৫ জন রোগীকে চিকিৎসা পরবর্তী ওষুধপত্র প্রদান করে আজ নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। রোগীদের আসা-যাওয়া, যাতায়াত, থাকা-খাওয়া ও চিকিৎসাসহ যাবতীয় খরচের সম্পূর্ণ দায়ভার ব্যক্তিগতভাবে বহন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ মো: ইব্রাহিম মিয়া।
44036
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে ৩৫ জন চক্ষু রোগীর বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। লায়ন্স ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবক ও লন্ডন প্রবাসী শাহ্ মো: ইব্রাহিম মিয়ার সার্বিক অর্থায়নে এই চক্ষু সেবা কার্যক্রম সম্পন্ন হয়।

অপারেশন শেষে চিকিৎসাসেবা পাওয়া ৩৫ জন রোগীকে চিকিৎসা পরবর্তী ওষুধপত্র প্রদান করে আজ নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। রোগীদের আসা-যাওয়া, যাতায়াত, থাকা-খাওয়া ও চিকিৎসাসহ যাবতীয় খরচের সম্পূর্ণ দায়ভার ব্যক্তিগতভাবে বহন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ মো: ইব্রাহিম মিয়া।

অপারেশন সম্পন্ন হওয়া রোগীরা জানান, চোখে ছানি পড়ার কারণে তাঁরা এতদিন দৃষ্টিহীনতার কষ্টে ভুগছিলেন। বিনামূল্যে বিশ্বমানের চিকিৎসাসেবা পেয়ে এবং পুরোপুরি সুস্থ হয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত। এ ধরনের মানবিক উদ্যোগে চোখ ফিরে পেয়ে তাঁরা শাহ্ মো: ইব্রাহিম মিয়া’র প্রতি গভীর কৃতজ্ঞতা ও দোয়া প্রকাশ করেন।

— বিজ্ঞাপন —

এ বিষয়ে মুঠোফোনে শাহ্ মো: ইব্রাহিম মিয়া বলেন, “মানুষের সেবা করতেই মহান আল্লাহ আমাদের পাঠিয়েছেন। অবহেলিত ও অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে পেরেই আমার জীবনের স্বার্থকতা। সমাজের অসহায় মানুষদের সেবায় এ ধরনের চিকিৎসা ক্যাম্পসহ সব ধরনের মানবিক কর্মকাণ্ড ভবিষ্যতে অব্যাহত থাকবে।”

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗