শিবপুর পৌরসভার বাজেট ঘোষণা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নরসিংদীর শিবপুর পৌরসভার ২০২৫-২০২৬ ইং অর্থবছরের বাজেট ঘোষণার আয়োজন করা হয়েছে। অদ্য ২৯ জুলাই মঙ্গলবার সকালে শিবপুর উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মু, আব্দুর রহিম।

এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন, শিববপুর উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোশতানসির বিল্লাহ । উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বৃন্দ। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, রাজস্ব আয় ও ব্যয়ের খাতসহ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বাজেট ঘোষণার মাধ্যমে পৌর নাগরিকদের জীবনমান উন্নয়ন ও পৌরসভার অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন পৌর প্রশাসক।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ