শীতকালীন সবজি বীজ বিতরণ সিংড়ায়

লেখক: মোঃ ইব্রাহিম আলী
প্রকাশ: ৬ মাস আগে

বাংলা দেশ নির্ভর করে কৃষি উপর। কৃষি প্রধান দেশ বাংলাদেশ। কৃষকরা চাষ করে তাদের জমিতে আর ভালো চাষের জন্য প্রয়োজন সার বীজ। আর কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাক-সবজি বীজ প্রধান করা হচ্ছে সিংড়ায়।

২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে কৃষি অর্থনীতি শক্তিশালী জন্য। কৃষকদের এবং সাধারণ মানুষের মধ্যে অনুপ্রেরণা জোগায় কীভাবে আরও এগিয়ে যাওয়া যায় কৃষি কাজে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা চত্বরে ১৫০ জন কৃষকদের মাঝে বসতবাড়িতে চাষকৃত ৭ধরনের শীতকালীন সবজির বীজ ও ২৫০ জন মাঠে চাষ করা কৃষকদের মাঝে ৪ধরনের সবজি ও সার বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার মাজহারুল ইসলাম।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ,অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহামুদুল হাসান, সুবিধাভোগী কৃষক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।