শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদলের সাবেক নেতা আটক

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদলের সাবেক নেতা আটক
শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদলের সাবেক নেতা আটক
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন এনামুল মিয়া নামের এক যুবক, যিনি শেরপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার (২৩ মে) রাত ৯টার দিকে শহরের একটি এলাকায় তাকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তের শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ করেন বাসিন্দারা।

অভিযুক্ত এনামুল মিয়া শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা। ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীসহ ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে একাধিকবার সালিশ বৈঠকও হয় বলে জানা গেছে। এরপর থেকেই তিনি ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযোগ অনুযায়ী, শনিবার দুপুরে ওই গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে তিনি বিষয়টি স্বামী ও পরিবারের সদস্যদের জানান। এরপর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে দেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, স্থানীয়দের কাছ থেকে এনামুল মিয়াকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন এবং আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেন, জনতার ক্ষোভের কারণে দ্রুত অভিযুক্তকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ