সংসদে জোর দাবি: ‘কুমিল্লা নামেই হোক বিভাগ’, বললেন খন্দকার মোশাররফ

লেখক: Arisha Eme
প্রকাশ: ১ সপ্তাহ আগে
সংসদে জোর দাবি: ‘কুমিল্লা নামেই হোক বিভাগ’, বললেন খন্দকার মোশাররফ

কুমিল্লা-কে তার নিজস্ব নামেই বিভাগ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন। তিনি বলেন, কুমিল্লা একটি ঐতিহাসিক জেলা, যা শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিভাগ গঠনের ক্ষেত্রে এর নাম পরিবর্তনের কোনো যৌক্তিকতা নেই।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, অতীতেও কুমিল্লাকে বিভাগ করার বিষয়ে নানা আলোচনা হয়েছে। তবে তৎকালীন সরকার ভিন্ন নামে বিভাগ করার উদ্যোগ নিয়েছিল, যা কুমিল্লার জনগণ মেনে নেয়নি।

তিনি আরও বলেন, “কুমিল্লার মানুষ দল-মত নির্বিশেষে নিজেদের জেলার নামেই বিভাগ চায়। কিন্তু পূর্ববর্তী সরকার সেই দাবি পূরণ না করে বিষয়টি ঝুলিয়ে রেখেছিল।”

উল্লেখ্য, ২০১৭ সালে কুমিল্লা বিভাগকে “ময়নামতি” এবং ২০২২ সালে “মেঘনা” নামে করার প্রস্তাব উঠেছিল, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

সংসদে দেওয়া বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বর্তমান সরকারের কাছে আহ্বান জানান, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে “কুমিল্লা” নামেই বিভাগ ঘোষণা করার উদ্যোগ নেওয়ার জন্য।

  • বললেন খন্দকার মোশাররফ
  • সংসদে জোর দাবি: ‘কুমিল্লা নামেই হোক বিভাগ’