সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক এমপি বুবলীকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর নির্দেশ

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক এমপি বুবলীকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর নির্দেশ
সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক এমপি বুবলীকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর নির্দেশ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী-কে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ মে) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।

এর আগে গত বছরের ২৮ সেপ্টেম্বর রাতে বিশেষ অভিযানে মিরপুর থেকে বুবলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে একই থানার একটি সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শরিফুল ইসলাম গত ২৯ এপ্রিল তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত শুনানির জন্য দিন ধার্য করলে সোমবার তাকে আদালতে হাজির করা হয়।

শুনানিকালে রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তাকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে পুনরায় কারাগারে পাঠান।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ