— বিজ্ঞাপন —

সন্ধ্যা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, হাজারো মানুষের উল্লাস

বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এই আয়োজন দেখতে নদীর দুই তীরে ভিড় জমান হাজারো দর্শক।
untitled-design-1-20261031191356
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ ডেস্ক: ৩১ অক্টোবর ২০২৬, ৭:৫২ অপরাহ্ন

বৈঠার ছন্দময় শব্দ, মাঝিদের সম্মিলিত জয়ধ্বনি আর কাঁসির শব্দে মুখর হয়ে উঠেছিল বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী। নদীর দুই কূলে উপস্থিত হাজারো মানুষের উল্লাস এবং নদীবক্ষে রঙিন সাজে সজ্জিত নৌকার প্রতিযোগিতা সব মিলিয়ে পুরো এলাকায় সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশের।

গ্রামবাংলার আবহমান ঐতিহ্য ধরে রাখতে এবং স্থানীয় লোকজনকে আনন্দ দিতে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উজিরপুরের সন্ধ্যা নদীতে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে একাধিক রঙিন নৌকা অংশ নেয়।

প্রতিযোগিতা দেখার জন্য দুপুর থেকেই সন্ধ্যা নদীর দুই তীরে জড়ো হতে থাকেন হাজার হাজার নারী-পুরুষ ও শিশু। উৎসবের আমেজে মেতে ওঠেন আশপাশের এলাকার বাসিন্দারা। দর্শনার্থীদের করতালি ও উল্লাসে মাঝিরাও দ্বিগুণ উৎসাহে বৈঠা টেনে নিজেদের নৌকাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন।

স্থানীয়রা জানান, গ্রামবাংলার এসব ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন হারিয়ে যেতে বসেছে। সন্ধ্যা নদীতে নৌকা বাইচের মতো এই আয়োজন গ্রামীণ মানুষকে যেমন বিনোদন দিয়েছে, তেমনি তরুণ প্রজন্মকেও আবহমান বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে ভূমিকা রাখছে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এলাকার সার্বিক শান্তি ও আনন্দময় পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এই ধরনের ঐতিহ্যের আয়োজন অব্যাহত রাখার কথা জানান সংশ্লিষ্টরা।

সূত্র: জাগো নিউজ

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗