— বিজ্ঞাপন —

সম্মিলিত সাংবাদিক পরিষদ নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবিদ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

 বাংলাদেশের তৃণমূল সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) এর কেন্দ্রীয় কমিটির নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক মজনু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবু আবিদ।
বৃহস্পতিবার (১৪ মে) দিনব্যাপী জাতীয় প্রেস ক্লাবে এই ভোট কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ চলাকালে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সাংবাদিক সদস্যরা। নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানান, পুরো প্রক্রিয়া ছিল স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক।

এছাড়া নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মোঃ নেছার উদ্দিন, মোঃ ফজলে নেওয়াজ, মোঃ আনোয়ারুজ্জামান আজাদ; যুগ্ম সম্পাদক পদে এড. হাসান আলম সুমন, মোঃ হাবিবুর রহমান ; সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কামরুল ইসলাম, মোঃ মিরাজ হোসেন, মোঃ শহিদুল ইসলাম; কোষাধ্যক্ষ পদে শুভঙ্কর সেন শুভ ; দপ্তর সম্পাদক পদে মীম আক্তার ; আন্তর্জাতিক সম্পাদক পদে আব্দুল মান্নান; সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ জাকির হোসেন; মহিলা বিষয়ক সম্পাদক পদে নিপা আক্তার; সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আর কে রিপন; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান; কার্যনির্বাহী সদস্য পদে এনায়েত হোসেন খান রিমন, শরিফুল ইসলাম, মোকাম্মেল হোসেন চৌধুরী, রঞ্জন লোদ রাজু, সুমা রানী কর্মকার, মোঃ ফারুক হোসেন বাপ্পি নির্বাচিত হয়েছেন।

সংগঠনের সকল সদস্য প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত সাংবাদিক নেতারা তাদের প্রতিক্রিয়ায় বলেন, তৃণমূল সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।

— বিজ্ঞাপন —

পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত সাংবাদিকদের সমস্যা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। নতুন নেতৃত্বের মাধ্যমে এসএসপি সাংবাদিক সমাজের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাবে বলেও আশা প্রকাশ করেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗