সরাইলবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামীলীগ নেতা আবুল কাশেম

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম । শুভেচ্ছায় তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

সাংবাদিকদের তিনি  বলেন, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল ফিতর ‘খুশির ঈদ’। এই ঈদ আমাদের জীবনে ভালবাসা, একতা এবং সহানুভূতির ধারক ও বাহক হতে পারে। এ দিনই সকল মুসলিম সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

যারা কাটফাটা রোদ্রে সংগ্রাম করছেন জীবনের তাগিদে তাদের জন্য এই ঈদ বয়ে আনুক স্বস্তি ও আশা। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন এবং আপনাদের চ্যালেঞ্জগুলি অতিক্রম করার শক্তি দান করুন। এবং যারা প্রাচুর্যের সাথে আশীর্বাদপ্রাপ্ত,  আপনারা আশীর্বাদগুলি অভাবীদের সাথে ভাগ করুন এবং আপনি যেখানেই যান দয়া এবং উদারতা ছড়িয়ে দিন।

তিনি আরো বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।

মো: আবুল কাশেম সকল জনগণসহ দেশবাসীর অনাবিল সুখ-শান্তির পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর নিয়ে আসুক  এক সুন্দর পৃথিবী সেই প্রত্যাশা করে সকলের কল্যাণ কামনা করেছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ