সরাইলের অরুয়াইলে পুলিশের বিশেষ অভিযানে ৪ জুয়ারী আটক

সরাইলের অরুয়াইলে পুলিশের বিশেষ অভিযানে ৪ জুয়ারী আটক, তাস ও নগদ জব্দ
সরাইলের অরুয়াইলে পুলিশের বিশেষ অভিযানে ৪ জুয়ারী আটক, তাস ও নগদ জব্দ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া জেলা, সরাইল থানাধীন ১ নং অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া সাকিনস্থ একটি গাছের বাগান থেকে বিশেষ অভিযানে ৪ জন জুয়ারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) বিকেল ৩:২০ মিনিটের দিকে সরাইল থানা পুলিশের অরুয়াইল ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ টিপু সুলতান এবং এএসআই (নিঃ) মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল, আইন-শৃঙ্খলা রক্ষায় ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামিদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন: মোঃ ইব্রাহিম (৫২), পিতা-মৃত আব্দুল আহাদ মিয়া,ফিরোজ মিয়া (৫৮), পিতা-মৃত মোঃ চান মিয়া, ছানাউল্লাহ (৫৫), পিতা-মৃত হাজী আলী হোসেন,জাহাঙ্গীর আলম (৪৩), পিতা-মুন্সি মিয়া, ধামাউড়া, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া

অভিযানকালে আসামিদের কাছ থেকে জব্দ করা হয়েছে: ২টি তাসের বান্ডিল, প্রতিটি বান্ডিলে ৫২ পিস করে, মোট ১০৪ পিস, ১০০০ টাকা নোট ১০টি (মোট ১০,০০০ টাকা), ৫০০ টাকা নোট ১২টি (মোট ৬,০০০ টাকা), ১০০ টাকা নোট ৮টি (মোট ৮০০ টাকা), বিভিন্ন প্রিন্টের ১টি পাতলা কাঁথা, সর্বমোট জব্দকৃত অর্থ: ১৬,৮০০/- টাকা (ষোল হাজার আটশত টাকা)

সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেন, “৪ জন জুয়ারীকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক, জুয়ারি ও আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট। আসামিদের কোর্ট হাজতে সপোর্দ করার প্রক্রিয়াধীন।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ