সরাইলের কালিকচ্ছ বাজারে অবৈধ গরু-মহিষের হাট: উচ্ছেদ করলো প্রশাসন

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার,আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে ফুটপাত ও সড়ক দখল করে জমে উঠা গরু মহিষের হাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২ জুন) দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন-এর নেতৃত্বে এ হাট উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল হাসান এবং বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই নিয়মবহির্ভূতভাবে কালিকচ্ছ বাজারে গরু-মহিষের হাট বসিয়েছিল একটি মহল। এর আগেও গত সোমবারে জমে উঠা এ হাট প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ করে হাট বসানোর নিষেধাজ্ঞা দেওয়া হলেও এ আদেশ অমান্য করেই আজও জমে উঠেছিল কালিকচ্ছের গরু-মহিষের হাট। বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক হাট উচ্ছেদ করেছে প্রশাসন।

তবে স্থানীয়দের দাবি, সরাইল গরু-মহিষের হাটে জায়গা সঙ্কটের ফলে প্রতিবছর এই বাজারে ঈদুল আজহা উপলক্ষে গরু-মহিষ কেনাবেচা করে আসছে তারা। এ বছরেও প্রশাসনের অনুমতির জন্যে নানাভাবে চেষ্টা করা হলেও এখনো অনুমতি মেলেনি। তবে গত বছরেও প্রশাসনের অনুমতি পেয়েই এখানে জমে উঠেছিল গরু-মহিষের হাট।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗