সরাইলে আইন-শৃঙ্খলা ও বিশ্বরোড় যানজট নিরসনে মতবিনিময় সভা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার, পবিত্র ঈদ-উল-আযহা, ২০২৫ উপলক্ষ্যে ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্নে যাত্রা ও কর্মস্থলে ফেরা এবং যানজট নিরসন সংক্রান্তে,আসন্ন ঈদুল আযহা-উদযাপন উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক বিশেষ আইন- শৃঙ্খলা সভা ও ব্রাহ্মণবাড়িয়া-সরাইল বিশ্বরোড় যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে সরাইল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন, এ সময় বক্তব্য রাখেন, আশুগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পের ক্যাপ্টেন মাহিম,সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. রফিকুল হাসান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর হোসেন,হাইওয়ে থানার (ওসি) মো. মামুন,বিশ্বরোড হাইওয়ে রোড়ের প্রজেক্ট ম্যানেজার শামীম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা জামাতের আমির এনাম খান, হেফাজত নেতা মাও. মইনুল ইসলাম খন্দকার, সাংবাদিক মো শরিফ উদ্দিন কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার,উক্ত সভায় বক্তারা বলেন, “ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সড়ক মেরামত, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা সহ দ্রুত মেরামত ও চালু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

তারা বলেন, “ঈদের সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পুলিশী টহলের ব্যবস্থাপনা জোরদার করা সহ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হবে”উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বাস পরিবহন মালিক সমিতি প্রতিনিধিবৃন্দ।

এ উপলক্ষে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন সভায় উপস্থিত সংশ্লিষ্ট সকলে যাত্রীদের নিরাপত্তা, যানজট নিরসন এবং সুশৃঙ্খল ঈদযাত্রা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উল্লেখ্য তাকে যে, মত বিনিময় সভাশেষ করে, উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী কালিকচ্ছ বাজারের অবৈধ গরুবাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ