সরাইলে জুয়েলার্সের চাল কেটে দুর্ধর্ষ চুরি,

সরাইলে জুয়েলার্সের চাল কেটে দুর্ধর্ষ চুরি,
সরাইলে জুয়েলার্সের চাল কেটে দুর্ধর্ষ চুরি,
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের প্রাতঃবাজার এলাকায় একটি স্বর্ণের দোকানে টিনের চাল ও লোহার নেট কেটে ভেতরের সিলিং ভেঙে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে বাজারের ‘প্রিয়ম স্বর্ণ শিল্পালয়’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকান মালিকের দাবি, চোর চক্র দোকান থেকে প্রায় ৬ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।ক্ষতিগ্রস্ত দোকানের মালিক নারায়ন রায় জানান, প্রতিদিনের মতো আজ সকালে তিনি তাঁর মোবাইল ফোনে দোকানের সিসিটিভি ক্যামেরা চেক করতে গিয়ে দেখেন ক্যামেরাগুলো উল্টো দিকে ঘোরানো।

এতে তাঁর সন্দেহ হলে তিনি দ্রুত বাজারে ছুটে আসেন। দোকানে এসে তিনি দেখতে পান, চোরেরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে দোকানের ওপরের টিনের চাল ফাঁকা করে এবং ভেতরের শক্ত লোহার নেট ও ফলস সিলিং কেটে ভেতরে প্রবেশ করেছে। চোর চক্র সিসি ক্যামেরার দিক পরিবর্তন করে লকার ও ড্রয়ারে থাকা সমস্ত মূল্যবান স্বর্ণালঙ্কার নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সরাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইয়া বলেন, “চুরির বিষয়টি অবগত হওয়ার পরপরই এসআই ইউনুসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অন্যান্য তথ্যপ্রমাণ হাতে নিয়ে পুলিশ ইতিমধ্যেই অভিযানে নেমেছে। আমরা আশাবাদী, খুব দ্রুতই এই চক্রটিকে গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হব।”ব্যস্ততম এই বাজারে এমন অভিনব ও দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য ব্যবসায়ীরা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ