সরাইলে নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে মাঠে ইউএনও, হাট-বাজারে সেনাবাহিনীর উপস্থিতি

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার, পবিত্র ঈদুল আজহা’কে সামনে রেখে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সরাইলে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যানজট নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার (৬ জুন) সকাল থেকে উপজেলার গরু-মহিষের হাটসহ গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও অংশ নেন।

এর আগে (৩ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড চত্বরের পাশ্ববর্তী স্থানে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ইউএনও।

এ বিষয়ে ইউএনও মোঃ মোশারফ হোসাইন বলেন, “ঈদুল আজহা’কে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ সতর্কতায় কাজ করছি। যাতে জনসাধারণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।”

স্থানীয়রা জানিয়েছেন, প্রশাসনের এই উদ্যোগে ঈদের আগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। যানজট অনেকটাই কমে এসেছে এবং হাটবাজারে বেড়েছে আইনশৃঙ্খলার শৃঙ্খলতা।

সরাইল উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপ প্রশংসিত হচ্ছে সর্বত্র। ঈদযাত্রা স্বস্তির হোক এটাই সকলের প্রত্যাশা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ