সরাইলে নুরু আলী হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে এলাকাবাসীর বিক্ষোভ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরভাগ গ্রামের নুরু আলী মিয়ার নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে সরাইল।

১৮ এপ্রিল সকাল ১০ টা ২০ মিনিটে কালিকচ্ছ বাজার এলাকায় এক বিশাল মানববন্ধনের আয়োজন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কালিকচ্ছ বাজার থেকে শুরু হয়ে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে নিহতের স্বজনসহ কয়েকশ এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত মানুষের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মিছিলে অংশগ্রহণকারীদের চোখে-মুখে ছিল স্বজন হারানোর আর্তনাদ আর বিচার পাওয়ার আকুলতা। বিক্ষুব্ধ জনতা এ সময় “নুরু আলীর খুনিদের ফাঁসি চাই,” “প্রশাসন নীরব কেন?,” “আমার ভাইকে মারল কেন?” সহ বিভিন্ন স্লোগান দিয়ে আকাশ-বাতাস কাঁপিয়ে তোলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নুরু আলীকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনার বেশ কিছু দিন অতিবাহিত হলেও মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। প্রশাসনের এই ধীরগতি আমাদের শঙ্কিত করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মিছিলে অংশ নেওয়া নিহতের এক স্বজন কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমরা শুধু বিচার চাই। যারা আমার ভাইকে কেড়ে নিয়েছে, তাদের যেন এই বাংলার মাটিতে দ্রুত ফাঁসি কার্যকর হয়।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ