সরাইলে প্রশাসনের অভিযানে ৩ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসনের অভিযান চলাকালে মাদক সেবন করে অশ্লীল আচরণ করার অপরাধে তিন মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ ভূঁইয়াঘাট এলাকা থেকে মাদকাসক্ত অবস্থায় তাদের আটক করেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম।

পরবর্তীতে নিজেদের অপরাধ স্বীকার করায় আটককৃত আসামি বিজয়নগর উপজেলার শফিকুল ইসলামের ছেলে হৃদয় মিয়া (২০) কে ৫ দিনের কারাদণ্ড। একই উপজেলার শাহজাহান মিয়ার ছেলে মাসুক মিয়া (২৫) কে ১০ দিন ও শরিফ মিয়া (২২) নামে একজনকে ৫ দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে একশত টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

উক্ত অভিযানের ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন বলেন, মাদক সেবন করে অশ্লীল অঙ্গভঙ্গি করার অপরাধে তিন জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ