— বিজ্ঞাপন —

সরাইলে শাহজাদাপুর ইউপি সদস্য ও জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯নং শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও স্থানীয় সাধারণ জনগণের সাথে জেলা পরিষদের প্রশাসকের এক বিশেষ মতবিনিময় ও সার্বিক উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
সরাইলে শাহজাদাপুর ইউপি সদস্য ও জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত,
সরাইলে শাহজাদাপুর ইউপি সদস্য ও জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত,
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার অসীম (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯নং শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও স্থানীয় সাধারণ জনগণের সাথে জেলা পরিষদের প্রশাসকের এক বিশেষ মতবিনিময় ও সার্বিক উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর ২০২৬ (শনিবার) শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ পারভেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু সহ উক্ত মতবিনিময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আর্সাফুল করিম রিপন, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক ইয়াসিন খান রিপু এবং সরাইল উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার অসীম চন্দ্র দাস। এছাড়াও শাহজাদাপুর ইউনিয়নের সর্বস্তরের ইউপি সদস্যবৃন্দ, এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ ও বিপুলসংখ্যক স্থানীয় সাধারণ জনতা সভায় অংশ নেন।

সভার শুরুতেই অনুষ্ঠানের সভাপতি ও ইউপি প্রশাসক মোঃ পারভেজ আহমেদ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও তোড়া দিয়ে বরণ করে নেন।
এরপর আনুষ্ঠানিক আলোচনার শুরুতে প্রধান অতিথি শাহজাদাপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য ও নারী সদস্যদের পরিচয় শোনেন এবং নিজ নিজ এলাকার বিদ্যমান সমস্যা ও নাগরিক ভোগান্তির বিবরণ শোনেন।

— বিজ্ঞাপন —

এ সময় ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নাজমা আক্তার তাঁর পরিচয় তুলে ধরার পাশাপাশি শাহজাদাপুর গ্রাম সংলগ্ন সিএনজি স্টেশন ব্রিজের দুপাশের সংযোগ সড়ক ও খালের দুই মুখে দ্রুত সংস্কার কাজ করার জোর দাবি জানান। এছাড়া ইউপি সদস্য নেপাল চৌধুরী, আলীরাজ, সংরক্ষিত নারী সদস্য কাকলি রানী দাস সহ পরিষদের অন্যান্য সাধারণ ও সংরক্ষিত সদস্যগণ নিজ নিজ ওয়ার্ডের রাস্তাঘাট, জলবদ্ধতা ও অবকাঠামোগত নানা সমস্যার কথা তুলে ধরেন।

জনপ্রতিনিধিদের বক্তব্যের পর উপস্থিত বক্তব্যে দেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ৯নং শাহজাদাপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও স্থানীয় প্রশাসনের এই সমন্বিত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এর পূর্ণ সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “ভৌগোলিক ও কাঠামোগত দিক থেকে শাহজাদাপুর ইউনিয়নটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত রয়ে গেছে। তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, যদ্দিন আমি দায়িত্বে আছি, প্রতিটি নাগরিক সুবিধার জন্য আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। কোনো মাধ্যম বা দালালের প্রয়োজন নেই।

তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমার কাছ থেকে কোনো কাজের সমাধান বা বরাদ্দ পেতে এক টাকাও লাগবে না। আমার অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, তবে হয় তাদের চাকরি থাকবে না, না হয় আমি নিজে এই সততার দায়িত্ব ছেড়ে দেব। আমি সাধ্যমতো এই অঞ্চলের সমস্যা সমাধানে কাজ করব, আর বড় প্রকল্পের ক্ষেত্রে প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টার দফতরে কথা বলে সুরাহা করার চেষ্টা করব।

মতবিনিময় ও আলোচনা সভা শেষে পরিষদ প্রাঙ্গণে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ নিজ হাতে চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। পরিশেষে, সভার সভাপতি ও ইউপি প্রশাসক মোঃ পারভেজ আহমেদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗