— বিজ্ঞাপন —

সরাইলে সার ডিলারশিপ নিয়ে বিতর্ক, কথিত আসামিকে গ্রেপ্তার ও বরাদ্দ বাতিলের দাবি বিএনপি নেতার

সরাইলে সার ডিলারশিপ নিয়ে বিতর্ক, কথিত আসামিকে গ্রেপ্তার ও বরাদ্দ বাতিলের দাবি বিএনপি নেতার
সরাইলে সার ডিলারশিপ নিয়ে বিতর্ক, কথিত আসামিকে গ্রেপ্তার ও বরাদ্দ বাতিলের দাবি বিএনপি নেতার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য ও কাদা-ছোড়াছুড়ি বন্ধের আহ্বান জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

একই সঙ্গে জুলাই হত্যা মামলার আসামি হিসেবে উল্লেখ করা ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার এবং তাঁর নামে বরাদ্দ করা সার ডিলারশিপ বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নুরুজ্জামান লস্কর তপু বলেন, সার ডিলারশিপ বরাদ্দের বিষয়টি সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের এখতিয়ারভুক্ত। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতারা বড়জোর সুপারিশ করতে পারেন। তাই এ বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা না করে যথাযথ প্রক্রিয়ায় সমস্যার সমাধান করা উচিত।

— বিজ্ঞাপন —

তিনি আরও বলেন, সার ডিলার নিয়োগ ও বরাদ্দের ক্ষেত্রে প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অন্যথায় সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হতে পারে।

এ ধরনের বিতর্ক এড়িয়ে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সার ডিলার নিয়োগের বিষয়টি নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗