— বিজ্ঞাপন —

‎সরাইল রাহমাতুল্লিল আলামিন দাখিল মাদ্রাসার সভাপতি আনোয়ার হোসেন মাস্টার

‎আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার সরাইলের শিক্ষা অঙ্গনে দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
16705
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

‎ব্রাহ্মণবাড়িয়ার সরাইল রাহমাতুল্লিল আলামিন দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার।
‎
‎মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর থেকে দেওয়া এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
‎
‎আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার সরাইলের শিক্ষা অঙ্গনে দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
‎
‎এছাড়া তিনি সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।
‎
‎মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে তাঁর নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗