সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ও তার স্ত্রীর দেশত্যাগের নিষেধাজ্ঞা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া,ঢাকার একটি আদালত সাবেক গণপূর্তমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-০২ (সদর-বিজয়নগর) আসনের তিনবারের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী ও তার স্ত্রী প্রফেসর ফাহিমা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আদালতে দুদক জানায়, উবায়দুল মোকতাদির চৌধুরী রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়। এ বিষয়ে অনুসন্ধান চলাকালীন জানা গেছে, তিনি বর্তমানে ভিন্ন একটি মামলায় জেলহাজতে রয়েছেন। জামিন পেলে তিনি দেশত্যাগ করতে পারেন।

একইভাবে, তার স্ত্রী প্রফেসর ফাহিমা খাতুন যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে উল্লেখ করে তাদের বিদেশগমন নিষিদ্ধ করার আবেদন জানানো হয়।

এর আগে, গত ৩১ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে উবায়দুল মোকতাদিরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তাকে রিমান্ডে নেওয়া হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ