ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ডাকাত ও ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ধারালো ছোরা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাত ১টার দিকে সাভার মডেল থানাধীন পাঁচগাছিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জামাল হোসেন (৪০), আব্দুল রউফ রবিন (২৭), মো. নাজমুল (৩৬) ও মো. জুবায়ের হোসেন (২৫)। পুলিশ জানায়, গ্রেপ্তার জামাল হোসেনের বিরুদ্ধে আগেও দুটি মাদক মামলা রয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।