সাভারে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
সাভারে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আঃ সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশ নেন। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সাভার থানাধীন যাদুরচর মধুরচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ১) মো. ডালিম (৪২), পিতা: মৃত লাট মিয়া, মাতা: আলেয়া বেগম, সাং: যাদুরচর, থানা: সাভার, জেলা: ঢাকা। ২) মো. জিন্নাত আলী (৪৩), পিতা: মৃত মতি মিয়া, মাতা: সরলা বেগম, সাং: যাদুরচর, থানা: সাভার, জেলা: ঢাকা।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মো. ডালিমের বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় সাভার থানায় মামলা নং-৬৩, তারিখ-২৪/০১/২০২৬ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।