সালথর এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ফরিদপুর জেলা প্রতিনিধি,বিশ্বাস অভিযান অপারেশন ডেভিল হান্টে ফরিদপুরের সালথায় মোঃ নাঈম মুন্সি (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ মে) গভীর রাতে উপজেলার মাঝারদিয়া গ্রামে অভিযান চালিয়ে নাঈমকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হওয়া নাঈম মুনশি মাঝারদিয়া গ্রামের পলাশ মন্ত্রীর ছেলে ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি।

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান, বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা-নাঈম মুন্সীকে গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলার ওয়ারেন্টি রয়েছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার ফরিদপুর কোতোয়ালি থানাদার কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ