সালথায় ঈদের দিন এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সালথা পুলিশ

লেখক: মোঃ ইলিয়াছ খান
প্রকাশ: ১০ মাস আগে

ফরিদপুর জেলা প্রতিনিধি,ফরিদপুরের সালথায় পবিত্র ঈদুল আজহার দিনে আকাশ মোল্লা (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরা দেহ উদ্ধার করেছেন সালথা থানা পুলিশ শনিবার(৭জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নে কাউলিকান্দা মোল্লার মোড় নামক একটি ঝিকা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরা ধরে উদ্ধার করে সালথা থানা পুলিশ। নিহত আকাশ মোল্লা উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত হারুন মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আকাশের মা দীর্ঘ ১৫ বছর যাবত ফরিদপুর সদরের সাত তলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।

গতকাল (৬ জুন) শুক্রবার রাত ১১ টার দিকে ওই বাসা থেকে অজ্ঞাত কারণে বের হয় আকাশ। পরে শনিবার ঈদের দিন সালথার কাওলীকান্দা মোল্লার মোড় মেন সড়কের পশ্চিম পাশে একটি ঝটিকা গাছের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরিবারের সূত্রে জানা যায় আকাশ মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ফরিদপুর রিহ্যাব সেন্টারে থেকে চিকিৎসা নিয়ে তিন মাস পরবে বের হয়। গতকাল রাতে ভাড়া বাসা থেকে অজ্ঞত কারণে বের হয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটিয়েছে।

সালথা থানার (ওসি তদন্ত মারুফ হাসান রাসেল বলেন) খবর পেয়ে যুবকের মরা দেহ উদ্ধার করেছে পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।