সালথায় মাদক অভিযোগে কিশোরের চুল কেটে ‘শাস্তি’: ভিডিও ভাইরাল, এলাকায় সমালোচনা

সালথায় মাদক অভিযোগে কিশোরের চুল কেটে ‘শাস্তি’: ভিডিও ভাইরাল, এলাকায় সমালোচনা
সালথায় মাদক অভিযোগে কিশোরের চুল কেটে ‘শাস্তি’: ভিডিও ভাইরাল, এলাকায় সমালোচনা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সালথা উপজেলার ভাবুকদিয়া গ্রামে মাদক বিক্রির অভিযোগে জুনায়েদ ওরফে জুনা (১৮) নামে এক কিশোরের মাথার চুল কেটে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে গট্টি ইউনিয়ন এর ভাবুকদিয়া গ্রামে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী জুনায়েদ ওই গ্রামের সামাদ মিয়ার ছেলে। স্থানীয়দের অভিযোগ, সে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিল। বারবার সতর্ক করার পরও সে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল বলে দাবি করেন এলাকাবাসী।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দিচ্ছে, আর চারপাশে উৎসুক জনতা ঘটনাটি দেখছে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করছে।

স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে কয়েকজন বহিরাগত ব্যক্তি মাদক কিনতে এলে বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা প্রকাশ্যে তার চুল কেটে ‘শাস্তি’ দেয়।

ঘটনার সময় উপস্থিত কয়েকজন জানান, চুল কাটার সময় জুনায়েদ ভুল স্বীকার করে ভবিষ্যতে মাদক ব্যবসা না করার প্রতিশ্রুতি দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে অনেকেই মনে করছেন, এভাবে শাস্তি না দিয়ে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা উচিত ছিল।

সালথা থানা পুলিশ জানায়, ঘটনাটি সম্পর্কে তারা অবগত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অবস্থান যেমন আলোচনায় এসেছে, তেমনি আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়েও প্রশ্ন উঠেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ