সিংড়ায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায়  জামায়াতের শোকরানা মিছিল

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মোঃ ইব্রাহিম আলী,নাটোর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামীর শোকরানা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে) বিকেল সাড়ে ৫টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শোকরানা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্ এর সঞ্চালনায় এসময় বক্তব্যg দেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী, সিংড়া পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, পৌর জামায়াতের সেক্রেটারী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মো. আল-আমিন প্রমুখ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ