— বিজ্ঞাপন —

সিংড়ায় কচুরীপানা অপসারণ কাজে বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সিংড়ায় কচুরীপানা অপসারণ কাজে বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
সিংড়ায় কচুরীপানা অপসারণ কাজে বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় উত্তর ও দক্ষিণ দমদমা হিয়ালা বিলের শতাধিক কৃষিজমি থেকে কচুরিপানা অপসারণের কাজে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলায় আমতলা চত্বরে এ কর্মসূচি পালন করেন পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষকরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কৃষক শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন বাবুল হাসান বকুল। এসময় বক্তব্য দেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, কৃষক রফিকুল ইসলাম, বুলবুল হোসেন, মুনসুর মোল্লা, কৃষক আদনানসহ অনেকে।

বক্তারা জানান, বর্ষার পানির স্রোতে উজান থেকে ভেসে আসা কচুরিপানা হিয়ালা বিলের বিশাল এলাকা জুড়ে জমে রয়েছে, যা শতাধিক হেক্টর জমিতে আসন্ন বোরো ধানের চাষাবাদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। কৃষকরা নিজেদের উদ্যোগে জলার বাতা খাল দিয়ে কচুরিপানা অপসারণ করতে চাইলে কিছু অসাধু মৎস্যজীবী ও খাল দখলকারী মহল বাধা দেয়। বক্তারা অবিলম্বে কচুরিপানা অপসারণ এবং দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

— বিজ্ঞাপন —
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗