সিংড়ায় দিনদুপুরে জানালা ভেঙে টাকা ও স্বর্ণারংকার চুরি

সিংড়ায় দিনদুপুরে জানালা ভেঙে টাকা ও স্বর্ণারংকার চুরি
সিংড়ায় দিনদুপুরে জানালা ভেঙে টাকা ও স্বর্ণারংকার চুরি
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় দিনদুপুরে ঘরের জানালা ভেঙে নগদ ১০ লাখ টাকা সহ ১২ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর আনুমানিক ১২ টায় সিংড়া পৌর শহরের কলেজ পাড়ার বাসিন্দা শাহিনুর রহমান শাহিনের বাসায় এমন ঘটনা ঘটে।

এ ঘটনায় সিংড়া থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শাহিনুর রহমান শাহিন। ভুক্তভোগী শাহিন জানান, বাড়িতে কেউ না থাকায় আমার বাড়ির জানালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা। এসময় আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা সহ ১২ ভরি সোনার গহনা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। থানায় অভিযোগ করা হয়েছে। আমি সুবিচার চাই।

সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই অপরাধীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ