বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত খোরশেদ আলম (৩৮) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার তিন দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত কয়েক দিন আগে প্রকাশ্যে ওই যুবকের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন ধরে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু ঘটে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।