— বিজ্ঞাপন —

সিংড়ায় ২১ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সিংড়া (নাটোর) প্রতিনিধি,নাটোরের সিংড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ জুন) বিকেল ৪টায় উপজেলা পরিষদের অনুকূলে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও এলজিইডি’র বরাদ্দকৃত অর্থায়নে দ্বিতীয় ধাপে সিংড়া উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ হয়।

উপজেলা পরিষদ চত্বরে ২১ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করেনtg উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

— বিজ্ঞাপন —

হুইল চেয়ার বিতরণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং চলাফেরায় সহায়তা প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগt গ্রহণ করা হয়।

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের জীবনযাত্রা সহজ করতে সরকার নিরলসভাবে কাজ করছেন। এই হুইল চেয়ারগুলো তাদের চলাচলে যেমন সহায়ক হবে, তেমনি তাদের আত্মবিশ্বাসও বাড়াবে।

এসময় উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা পরিষদের সিএ মাহবুব হাসান, চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗