সিংড়া কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হলেন ফয়জুন নেছা পুতুল

সিংড়া কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হলেন ফয়জুন নেছা পুতুল
সিংড়া কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হলেন ফয়জুন নেছা পুতুল
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সিংড়া (নাটোর) প্রতিনিধি : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সিংড়া এর আওতাভুক্ত সিংড়া কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফয়েজুন নেছা পুতুল। সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টায় তিনি দায়িত্ব গ্রহণ করেন।

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ২৮তম সভায় এ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান ও ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

সিংড়া কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হলেন ফয়জুন নেছা পুতুল

ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য ও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।  উল্লেখ্য, ফয়জুন নেছা পুতুল সিংড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সহধর্মিনী।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ