সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় ৩০ জনের প্রাণহানি

সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় ৩০ জনের প্রাণহানি
সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় ৩০ জনের প্রাণহানি
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেক্স : দক্ষিণ সিরিয়ায় সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি শান্ত করতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী পাঠিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সুইদা শহরে বেদুইন সুন্নি উপজাতি এবং দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু যোদ্ধাদের মধ্যে সহিংসতায় বেশ কয়েকজন আহতও হয়েছেন।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মৃতের সংখ্যা ৩৭ বলেছে। গত ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে।

সিরিয়ায় নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশের অভ্যন্তরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য কাজ করছে, যদিও তারা এখনও নাজুক পরিস্থিতিতে আছে বলে মত অনেকের। সুইদার গভর্নর মুস্তাফা আল-বাকুর তার নির্বাচনী এলাকার জনগণকে ‘আত্মসংযম অনুশীলন এবং সংস্কারের জাতীয় আহ্বানে সাড়া দেয়ার’ আহ্বান জানিয়েছেন। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির আধ্যাত্মিক নেতারাও।

সূত্র: বিবিসি

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ