— বিজ্ঞাপন —

সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশের পর মিসরীয় নাগরিক আটক

মিসর থেকে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশের পর এক মিসরীয় নাগরিককে আটক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তারক্ষীদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশের পর মিসরীয় নাগরিক আটক
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২৭ অক্টোবর ২০২৬, ৯:৫০ অপরাহ্ন

মিসর থেকে সীমান্ত পেরিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের পর এক মিসরীয় নাগরিককে আটক করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। নিৎসানা এলাকার কাছে সীমান্ত বেষ্টনী পার হয়ে তিনি ইসরায়েলে প্রবেশ করেন বলে জানানো হয়েছে।

মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই আটকের তথ্য নিশ্চিত করা হয়। আটক ওই ব্যক্তি মিসরের একজন সাধারণ নাগরিক। তাকে আটক করার পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

তবে আটক ব্যক্তির পরিচয়, সীমান্ত অতিক্রমের উদ্দেশ্য বা তার কাছে কোনো জিনিসপত্র ছিল কি না—সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি সেনাবাহিনী। ঘটনার মূল কারণ জানতে তদন্ত চলছে।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান ১১ জানিয়েছে, নজরদারি চালুর মাধ্যমে অভিযুক্ত ওই ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করতে দেখা যায়। এরপরই ঘটনাস্থলে সেনা পাঠায় ইসরায়েলি কর্তৃপক্ষ এবং তাকে আটক করা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, সামরিক বাহিনী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিৎসানা হলো দক্ষিণ ইসরায়েলের পশ্চিম নেগেভ (নাকাব) মরুভূমির একটি ছোট এলাকা, যা মিসরীয় সীমানার আল-আওজা এলাকার ঠিক বিপরীত পাশে অবস্থিত। এটি বিরশেবা শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার (৪৭ মাইল) দক্ষিণে।

নিৎসানা সীমান্ত ক্রসিংটি এলিয়াভ ক্রসিং নামেও পরিচিত। এটি মূলত দুই দেশের মধ্যে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং সাধারণ যাত্রী চলাচলের জন্য তেমন একটা ব্যবহার করা হয় না।

বর্তমানে মিসর সীমান্তে উচ্চ সতর্কতা বজায় রেখেছে ইসরায়েল। সীমান্ত ধরে মাদক ও অস্ত্র চোরাচালানের মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে থাকে। ১৯৭৯ সালে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও তাদের কূটনৈতিক ও সার্বিক সম্পর্ক অনেকটা টানাপোড়েনের মধ্য দিয়েই চলছে।

ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, মিসর সীমান্তসংলগ্ন এলাকাকে বন্ধ সামরিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। একই সঙ্গে আগের কিছু চোরাচালান ঘটনার পর সেখানে গুলে চালানোর নিয়মাবলীতেও পরিবর্তন আনা হয়েছিল। এর বছরেরও কম সময়ের মধ্যে এই অনুপ্রবেশের ঘটনা ঘটল।

মিসরীয় নাগরিককে আটকের বিষয়ে মিসরের সরকারি কোনো কর্মকর্তার পক্ষ থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো বক্তব্য বা মন্তব্য করা হয়নি।

সূত্র: Al Jazeera (English)
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗