সীমান্ত হত্যায় আমাদেরও দোষ আছে : প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশের সীমান্তে হত্যাকাণ্ডে দুই পক্ষেরই দোষ থাকে মন্তব্য করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বলেন, ‘আমাদেরও দোষ, বর্ডারের ওই পাশের ওদেরও দোষ।’

 

 

মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের প্রথম কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

 

 

সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তারিক আহমেদ সিদ্দিক বলেন, ‘ক্রস বর্ডার কিলিং তো! এটা আসলে কোনো পরিকল্পিত কিছু না। এক্ষেত্রে দুই পক্ষেরই দোষ থাকে। আমাদেরও দোষ, বর্ডারের ওই পাশের ওদেরও দোষ।’

 

‘এটা কিলিং না কিন্তু ইন্সিডেন্ট বলতে পারেন। এই যে এখানকার স্মাগলাররা যায়। স্মাগলাররা কতটা সাহসী…আমার মনে হয় মাঝে মাঝে এদের আর্মিতে রিক্রুয়েড করে নেই। কারণ এরা আসলেই এত রিস্ক নিয়ে যায়, আমি জানি যত ইন্ডিয়ান বিএসএফ রীতিমতো আমাদের স্মাগলারদের ভয় পায়।’

 

 

 

তিনি বলেন, অনেক সময় তারা আক্রমণ করে বসে বিএসএফকে তখন গুলি করতে বাধ্য হয়। আমাদের তরফ থেকেও যেমন গুলি হয় মাঝে মাঝে। বর্তমানে বর্ডার হাটের ওপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ