সুনামগঞ্জে বাঁধ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত অন্তত ২০, জারি ১৪৪ ধারা

 সুনামগঞ্জে বাঁধ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত অন্তত ২০, জারি ১৪৪ ধারা
 সুনামগঞ্জে বাঁধ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত অন্তত ২০, জারি ১৪৪ ধারা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরে বাঁধ কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে ফসল রক্ষায় পানি নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধ থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোহনপুর ও নোয়াগাঁও এলাকার বাসিন্দাদের নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সনজিত কুমার চন্দ এর উপস্থিতিতে বাঁধ সংক্রান্ত একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সমস্যার সমাধানে একটি কমিটিও গঠন করা হয়।

তবে অভিযোগ রয়েছে, সভার সিদ্ধান্ত অমান্য করে এক পক্ষ প্রায় শতাধিক লোক নিয়ে জোরপূর্বক বাঁধ কেটে দেয়। এ সময় অপর পক্ষ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে মোহনপুর গ্রামের আলী, আফিজ, সুকুর আলী, আজিজুল, জাহাঙ্গীরসহ অন্তত ২০ জন আহত হন বলে জানা গেছে।

মোহনপুর গ্রামের ইউপি সদস্য নূরুল আমিন বলেন, তাদের গ্রামের লোকজন বাঁধ কাটায় বাধা দেওয়ায় তাদের ওপর হামলা চালানো হয়, এতে বেশ কয়েকজন আহত হন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সনজিত কুমার চন্দ জানান, ডাকুয়ার হাওরের পানি নিষ্কাশন নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করে একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু এক পক্ষ তা উপেক্ষা করে বাঁধ কেটে দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়।

বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ