সেহরি না খেলে রোজা হবে কি না

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

শেষ রাতে সেহরি খেয়ে রোজা শুরু করা সুন্নত। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তোমরা সেহরি করো, সেহরিতে বরকত আছে। (সহিহ বুখারি, সহিহ মুসলিম) আরেকটি হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘আহলে কিতাব তথা ইহুদি-খ্রিস্টান আর মুসলমানদের রোজার মধ্যে পার্থক্য সেহরি খাওয়া। অর্থাৎ তারা সেহরি খায় না আর আমরা সেহরি খাই।’ (সহিহ মুসলিম, সুনানে তিরমিজি)

 

কিন্তু সেহরি না খেলেও বা সেহরির সময় না উঠতে পারলেও রমজানের রোজা হবে বা রোজা রাখতে হবে। রমজানের রোজা রাখা ফরজ। গ্রহণযোগ্য ওজর ছাড়া রমজানের রোজা ভেঙে ফেললে কাজা করার পাশাপাশি কাফফারাও দিতে হবে। অর্থাৎ ওই রোজাটির পরিবর্তে আরেকটির রোজা রাখার পাশাপাশি একটি গোলাম আজাদ করতে হবে অথবা ৬০ জন মিসকিনকে দুই বেলা ভালোভাবে তৃপ্তিসহকারে আহার করাতে হবে অথবা ধারাবাহিকভাবে ৬০টি রোজা রাখতে হবে।

সূএ: জাগোনিউজ

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ