সোহাগপুরের মাটিতে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়লেন মাসুকা বেগম — শেষ ইচ্ছায় ভেজা এক বিদায়ের গল্প

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের (৩৭) জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার, ২২ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর ইদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সোহাগপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে সোমবার (২১ জুলাই) যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস নিচ্ছিলেন মাসুকা বেগম। ইংরেজি মাধ্যমের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন তিনি।

দুর্ঘটনায় তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। তাকে উদ্ধার করে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মৃত্যু হয় তার।

এদিকে মৃত্যুর আগে হাসপাতালে আরেক শিক্ষককে বলে যাওয়া শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সোহাগপুরে দাফন করা হয়।

সোহাগপুরের মাটিতে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়লেন মাসুকা বেগম — শেষ ইচ্ছায় ভেজা এক বিদায়ের গল্প.

এর আগে এক কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জন শিক্ষার্থীকে বাঁচিয়ে চিরবিদায় নেন বাংলামিডিয়াম শাখার শিক্ষিকা মাহরিন চৌধুরী।

সোমবার দুপুরে মর্মান্তিক সে দুর্ঘটনায় দগ্ধ হন মাহরিন। নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের ভবন থেকে বের করে আনেন।

অথচ চাইলে নিজে আগে বেরিয়ে যেতে পারতেন। কিন্তু আদর্শ শিক্ষক কখনো তার দায়িত্ব থেকে পিছু হটেন না, এ বিশ্বাসই যেন তার শেষ নিঃশ্বাস পর্যন্ত বহন করেছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করেন তিনি।

আজ বিকেল ৪টায় তাকে তার গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ি চৌধুরী পাড়ায় বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ