সৌদি দুর্ঘটনায় বাবা-মা ও দুই বোন হারানো ফাইজা দেশে ফিরেছে, শিশুটি জানে না নিজের বাস্তবতা

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ মাস আগে
সৌদি দুর্ঘটনায় বাবা-মা ও দুই বোন হারানো ফাইজা দেশে ফিরেছে, শিশুটি জানে না নিজের বাস্তবতা

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পরিবার হারানো লক্ষ্মীপুরের রামগঞ্জের ছোট্ট ফাইজা আক্তার (৮) সোমবার সকালে মামার সঙ্গে দেশে ফিরেছে। দুর্ঘটনার ভয়াবহতার ছাপ এখনও তার ছোট্ট শরীর ও মানসিকতায় স্পষ্ট। হাঁটাচলায় কষ্ট, কথা বলার সামর্থ্যও সীমিত। ফাইজা আক্তার রামগঞ্জ টিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের ওশিম উদ্দিন ব্যাপারীর বাড়ির বাসিন্দা।

পরিবারের স্বজনরা জানিয়েছেন, ফাইজাকে এখনও তার বাবা-মা ও দুই বোনের মৃত্যুর কথা বলা হয়নি। সে জানে শুধু, দুর্ঘটনার পর তারা হাসপাতালে আছেন। মাঝে মাঝে সে মাকে খোঁজে এবং বাবার কথা জিজ্ঞেস করে। তাদেরকে সত্যটা বলতে পারছে না কেউ।

আজ দুপুরে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় ফাইজা সরল বিশ্বাসে জানায়, তার মতোই বাবা, মা ও বোন হাসপাতালে চিকিৎসাধীন এবং শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবে। সে আশা প্রকাশ করে ঈদের দিন নতুন জামা পরে বাবা ও দুই বোনের সঙ্গে আনন্দ করবে।

ঘটনা ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত তিনটার দিকে সৌদি আরবের আবহা শহরে ঘটেছে। ওমরাহ পালন শেষে ফেরার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হলে ফাইজার বাবা মিজানুর রহমান (৪২), মা মেহের আফরোজ সুমি (৩০), বড় বোন মোহনা (১৩) এবং দেড় বছরের শিশু সুবাহসহ পাঁচ বাংলাদেশি নিহত হন।

ফাইজার মামা তানভীর হোসেন জানান, শিশুটিকে নিয়ে গতকাল বেলা সাড়ে তিনটায় সৌদি আরব থেকে দেশে ফেরান। যাত্রাপথে ফাইজা নিস্তব্ধ ছিল, মনে হচ্ছে সে এখনো বিশ্বাস করতে পারছে না তার পৃথিবী ভেঙে গেছে।

  • শিশুটি জানে না নিজের বাস্তবতা
  • সৌদি দুর্ঘটনায় বাবা-মা ও দুই বোন হারানো ফাইজা দেশে ফিরেছে