স্ত্রী আছে জানার পর প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিলেন বাংলাদেশি নারী

ফাইল ফুটেজ
ফাইল ফুটেজ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে এক বাংলাদেশি নারীকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মালয়েশিয়ার একটি আদালতে হাজির করা হয়েছে। তিনি একটি কারখানায় উৎপাদন বিভাগে কর্মরত। অভিযোগপত্র অনুযায়ী, ওই নারী ইচ্ছাকৃতভাবে তার প্রেমিক বাবু মণ্ডলের (৩৩) শরীরে গুরুতর আঘাত করেন। এই ঘটনায় ব্যবহৃত ছুরিটি প্রাণঘাতী অস্ত্র বলে জানায় পুলিশ।

গত ৮ অক্টোবর ভোররাতে দেশটির জোহরের গেলাং পাতাহ এলাকার একটি কারখানার পেছনের বস্তিতে তাদের ভাড়া করা বাড়িতে এই ঘটনা ঘটে। ৯ অক্টোবর স্থানীয় সংবাদমাধ্যম কসমো জানায়, বেগম মাসুমা চরম ঈর্ষা থেকে তার প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দেন। কারণ তিনি জানতে পারেন বাবু মণ্ডলের দেশে আরেকজন স্ত্রী রয়েছে। ঘটনাটি মালয়েশিয়ার জনমনে আলোড়ন সৃষ্টি করেছে।

এই অভিযোগ প্রমাণিত হলে, ওই নারীকে মালয়েশিয়ার দণ্ডবিধির ৩২৬ ধারায় সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি হতে পারে।

আদালতে উপস্থিত থাকার সময় তার কাছ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি নেওয়া যায়নি, কারণ তিনি অভিযোগের ভাষা পুরোপুরি বুঝতে পারেননি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জুহাইনি জুল কাফলি আদালতকে জানান, এটি জামিন অযোগ্য অপরাধ। অভিযুক্ত বিদেশি নাগরিক, তার বৈধ কোনো অভিবাসন নথি নেই, ঘটনাটি ছিল গুরুতর এবং ভুক্তভোগী তার প্রেমিক। এই ৩ কারণে জামিন না দেওয়ার আবেদন জানান তিনি।

আদালত আবেদনটি মঞ্জুর করে বেগম মাসুমাকে বিনা জামিনে আটক রাখার নির্দেশ দেন এবং ১১ নভেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। সে সময় আদালত একজন বাংলাদেশি দোভাষী নিয়োগের নির্দেশও দেন।

এর আগে একই দিনে ম্যাজিস্ট্রেট আদালতেও বেগমের বিরুদ্ধে মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের অভিযোগ আনা হয়। তদন্তে জানা যায়, তিনি কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই দেশে প্রবেশ করেছিলেন। অপরাধটি আইন অনুযায়ী দণ্ডনীয়, যার শাস্তি সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ১০,০০০ রিঙ্গিত জরিমানা, অথবা উভয়ই হতে পারে।

ম্যাজিস্ট্রেট আতিফাহ হাজিমাহ ওয়াহাব তার কাছ থেকেও কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি গ্রহণ করেননি, কারণ বেগম অভিযোগের বিষয়টি বুঝতে পারছিলেন না।

সুত্র: জাগোনিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ