স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে কর্মসূচি পালন 

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সমগ্র দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের ছয় দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এই কর্মসূচির আয়োজন করা হয়।

সঞ্চালনায় মোঃ নাজির হোসেন,বক্তব্য রাখেন মোঃ রুবেল মিয়া,মোছাঃশামসুন্নাহার,মোঃ নোমান মিযা, মোঃসুজন খান,মোছাঃনাজমা সুলতানা,আজিত দেবনাথ,রাজিব চন্দ্র দাস,মোচাঃজেসমিন আক্তার,মোছাঃ সৈয়দা তাহমিনা,নীলুরানী দাম,মোছাঃ নাজমিন আক্তার,৬ দফা দাবি উপস্থাপন করেন জেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন এর সাধারন সম্পাদক দিদারুল ইসলাম তিনি আরও বলেন দূততম সময়ে স্বাস্থ্য সহকারীদের দাবী বাস্তবায়নের আহ্বান করেন

এসময় জেলাভিত্তিক ছয় দফা দাবি উপস্থাপন করেন জেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করেএই ছয় দফা দাবি বাস্তবায়ন হলে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী, কার্যকর টেকসই হবে।

প্রতিবাদী কর্মসূচিতে জেলার সকল স্বাস্থ্য সহকারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই পেশাটিকে যথাযথ স্বীকৃতি দেওয়ার এখনই উপযুক্ত সময়। দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতৃবৃন্দ।

স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছেপদোন্নতি, নিয়োগবিধি সংশোধন, ঝুঁকিভাতা বৃদ্ধি, সময়োপযোগী বেতন কাঠামো, নিয়মিত প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবায় আধুনিকীকরণ।

দেশের স্বাস্থ্য খাতে মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীদের অবদান অনস্বীকার্য। তাই তাদের দাবি বাস্তবায়নের মধ্য দিয়েই জাতীয় স্বাস্থ্যনীতিকে আরও কার্যকর মানবিক করে তোলা সম্ভবএমনটি মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ