হজ-যাত্রীদের থাকার জন্য আবাসিক ভবনের অনুমতি

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

হজ-যাত্রীদের থাকার জন্য আবাসিক ভবনের অনুমতি দিচ্ছে সৌদি আরব। ইতিমধ্যে মক্কায় হজযাত্রীদর জন্য ১ হাজার ৮৬০ ভবনকে অনুমতি দেয়া হয়েছে। সউদী গভর্নমেন্ট প্যানেল জানিয়েছে, অনুমোদিত ভবনে ১২ লাখ হজযাত্রী থাকতে পারবেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

 

মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মেশাল বলেন, শাওয়াল মাস পর্যন্ত আবাসিক ভবনের লাইসেন্স দেয়া হবে। পবিত্র নগরী মক্কায় হজ-যাত্রীদের থাকার জন্য লাইসেন্স প্রদান-কৃত ভবনের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

 

 

 

গতবছর হজ মৌসুমে বিশ্বব্যাপী ২০ লাখ হজযাত্রী হজ পালন করেন। করোনা মহামারির পর সর্বোচ্চ সংখ্যক মুসল্লি গত বছর হজ পালন করেন।

 

আগামী জুনে অনুষ্ঠিতব্য হজে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি নিয়ম বাতিল করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, কোনো দেশের নাগরিকদের জন্য মক্কার আশেপাশে থাকার স্থান নির্ধারণ করা হবে না। দেশটির হজ-মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ এ তথ্য জানিয়েছেন।

 

এ বছর হজ-যাত্রীদের জন্য গতকাল শুক্রবার (১ মার্চ) থেকে ভিসা প্রদান শুরু হয়েছে। যা আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। চলতি বছরের ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে যাবেন হজ-যাত্রীরা।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ