হবিগঞ্জে বিজিবি’র ২৪ লক্ষ টাকার মালামাল জব্দ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

হবিগঞ্জের ৫৫ বিজিবি গত ৪ দিনে ১০ টি পৃথক অভিযান চালিয়ে ২৪ লাখ ১৫ হাজার ৫ শ টাকার মুল্যের মালামাল জব্দ করেছে।

বিজিবি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি’র একটি টহল দল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে সিলেট থেকে ঢাকাগামী ২ টি সন্দেহজনক গাড়ী তল্লাশি চালিয়ে ৯ হাজার ৭ শ ৬০ পিস ভারতীয় কারেরী মেহেদী এবং ২ হাজার ৮ শ পিস বিভিন্ন প্রকার ভারতীয় চকলেট জব্দ করে। জব্দকৃত পন্যের মূল্য প্রায় ৬ লাখ ৬৯ হাজার ৬ শ টাকা।

এছাড়া বিজিবি মাধবপুর উপজেলার মনতলা এবং হরিণখোলা বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৩১ কেজি ভারতীয় গাঁজা আটক করে। অপরদিকে বিজিবি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া ,সিন্দুরখান,গুটিবাড়ী বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিায়ে ২ শ ৪০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার দামী শাড়ী,৬১ প্যাকেট ভারতীয় ফুসকা,২১২ বোতল ভারতীয় মদ,মশার কয়েল,সেগুন কাঠ জব্দ করেছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে ৫৫ বিজিবি অঙ্গীকারবদ্ধ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ