— বিজ্ঞাপন —

হাইকোর্টের আদেশে ৯ দিন পর খুলল ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়াম মার্কেটের ৩৭ দোকান

হাইকোর্টের আদেশে ৯ দিন পর খুলল ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়াম মার্কেটের ৩৭ দোকান
হাইকোর্টের আদেশে ৯ দিন পর খুলল ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়াম মার্কেটের ৩৭ দোকান
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম মার্কেটের বন্ধ থাকা ৩৭টি দোকান হাইকোর্টের স্থগিতাদেশের পর পুনরায় খুলে দেওয়া হয়েছে। টানা নয় দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে দোকানগুলোর তালা খুলে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন ব্যবসায়ীরা।

জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে স্টেডিয়াম মার্কেটের ৩৭টি দোকান বন্ধ করে দেওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ, দোকান বন্ধের আগে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। এর প্রতিবাদে তারা মার্কেটের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

পরে দোকান মালিকরা এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে গত ২৯ সেপ্টেম্বর আদালত ২৪ আগস্ট জারি করা মাসিক ভাড়া ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা নির্ধারণের আদেশ, ১৪ সেপ্টেম্বরের অতিরিক্ত ২ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধের নির্দেশনা এবং ১৮ সেপ্টেম্বর দোকানের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন।

— বিজ্ঞাপন —

একই সঙ্গে সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেন আদালত। আদালতের আদেশের কপি পাওয়ার পর বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীরা দোকানগুলোর তালা খুলে দেন। এতে নয় দিন পর স্টেডিয়াম মার্কেটের ৩৭টি দোকানে আবারও ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, “আদালতের আদেশের কপি আমরা পেয়েছি। বিষয়টি পর্যালোচনা করে আপিলসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗