— বিজ্ঞাপন —

হাজারো মানুষের উপস্থিতিতে আবদুর রশিদ মাষ্টারের জানাজা সম্পন্ন

‎আবদুর রশিদ স্যার ছিলেন একজন অভিজ্ঞ শিক্ষক, দীর্ঘদিন শিক্ষকতা জীবনে তিনি বহু শিক্ষার্থীকে পাঠদান করেছেন। তাঁর মৃত্যুতে সাবেক শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
17947
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

‎

‎

‎আশুগঞ্জ হাজী আব্দুল জলিল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আবদুর রশিদ স্যারের ইন্তেকাল,  জানজায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

— বিজ্ঞাপন —

‎

‎ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী আব্দুল জলিল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আবদুর রশিদ স্যার আর নেই। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৬টার দিকে ঢাকায় তাঁর ছেলের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলে দুই মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখেগেছেন।

‎

‎মরহুম আবদুর রশিদ স্যারের জানাজা বৃহস্পতিবার বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ  দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়।  জানাজায় তাঁর দীর্ঘদিনের ছাত্র, সহকর্মী, আত্মীয়স্বজন ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। জানাজা শেষে নিজ গ্রামে এলাকার কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

‎

‎আবদুর রশিদ স্যার ছিলেন একজন অভিজ্ঞ শিক্ষক, দীর্ঘদিন  শিক্ষকতা জীবনে তিনি বহু শিক্ষার্থীকে পাঠদান করেছেন। তাঁর মৃত্যুতে সাবেক শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

‎

‎মরহুম আবদুর রশিদ স্যারের দুই মেয়ে এক ছেলে, 

বড় মেয়ে মোছাঃ আকলিমা আকতার (শিউলি ) ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রথম নারী সম্পাদক ও প্রকাশক , সাপ্তাহিক রূপালী ধারার সম্পাদক। দ্বিতীয় মেয়ে বিউটি আকতারও এক ছেলে আল_আরাফাহ ইসলামি ব্যাংক কর্মকর্তা যাকারিয়া কানন।

‎

‎মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর ছাত্র, ছাত্রী সহকর্মী ও এলাকাবাসী।

‎

‎আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।

‎

‎

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗